ব্যাংকে ঝুঁকি আসার আগেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৫ | ৮:৫১
Link Copied Successfully!
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং শীর্ষ ব্যবস্থাপনাকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন ও সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতির পরিবর্তে ‘ওয়াচ অ্যান্ড অ্যাক্ট’ নীতি অনুসরণ করবে। এর অর্থ হলো, ঝুঁকি আসার আগেই তা শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের ব্যাংকের উদ্যোগে ‘ঝুঁকিভিত্তিক তদারকি’ শীর্ষক কর্মশালায় আহসান এইচ মনসুর এমন মন্তব্য করেন। গতকাল রোববার আয়োজিত এ কর্মশালায় সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা অংশ নেন। ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুদৃঢ়, স্থিতিশীল এবং আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে ‘ঝুঁকিভিত্তিক তদারকি’ চালু করছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে প্রচলিত তদারকি পদ্ধতির পরিবর্তে ঝুঁকিভিত্তিক তদারকি পদ্ধতি কার্যকর হবে। গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অনুষ্ঠানে গভর্নর আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ব্যাংক এবং সব ব্যাংকের সহযোগিতার মাধ্যমেই একটি দৃঢ়, স্থিতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
কর্মশালায় ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী বলেন, নতুন এই পদ্ধতিকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবে অভিহিত করেন। তিনি তথ্যের স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে মর্মে সবাইকে অবহিত করেন।
ডেপুটি গভর্নর কবির আহাম্মদ বলেন, সীমিত সম্পদকে সঠিক ও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
কর্মশালায় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুর রব ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে একটি উপস্থাপনা দেন। এ বিষয়ে আলোচনা করেন গভর্নরের দুই উপদেষ্টা সাবেত ইবনে সিদ্দিকী ও আহসান উল্লাহ।
কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি