পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে শেখ হাসিনাকে ৩ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৫ | ১:৫৮
Link Copied Successfully!

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কিছুদিন আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সঙ্গে ফোনে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে শেখ হাসিনা বিচারকাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর।

এ অভিযোগে জানানো হয়, ‘২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’–শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৫ মে’র মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। কিন্তু তারা জবাব দাখিল না করায় আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেয়ার জন্য ট্রাইব্যুনাল সোমবার দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা সশরীরে হাজির না হলে, তাঁদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে। এরআগে রোববার দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর একে একে তাঁর নামে অসংখ্য মামলা হয়। হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারিও।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা