জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ মে, পরীক্ষার্থী সাড়ে ৫ লাখ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৫ | ৮:১২
Link Copied Successfully!

চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী। আগামী ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশের জেলা শহরের ১৩৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

শনিবার (২৪ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশাল এ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রোববার (২৫ মে) বৈঠক করবে বিশ্ববিদ্যালয়টি। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী দেশের জেলা শহরস্থ ১৩৭ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

‘এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে রোববার (২৫ মে) দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে। জুম মিটিংয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ বা কেন্দ্র সচিবদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

জুম মিটিংয়ের লিংক, আইডি ও পাসওয়ার্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ই-মেইলে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি