যুবলীগ নেতাকে আটক করে মারধর, পরে পুলিশে সোপর্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৫ | ১০:০১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা আল-আমীনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তমমধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে মোহনপুর ইউনিয়নের টেয়াক্কারপুল বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে।
আল-আমীন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি ফেসবুক লাইভে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসেন এবং ‘লাইভ নেতা’ হিসেবে পরিচিতি পান।

স্থানীয়দের অভিযোগ, ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের ডাক দিলে আল-আমীন ফ্যাসিবাদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিতেন। এসব কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যান।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আজ সকালে বাজারে হঠাৎ আল-আমীনকে দেখা যায়। তখন অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। পরে জনতা মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।”

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আল-আমীনকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, আল-আমীনের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ