মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৪, ২০২৫ | ৮:৫৪
Link Copied Successfully!
মতলব উত্তরে নিবন্ধিত ১০ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। -- পপুলার বিডিনিউজ

২০২৪-২৫ অর্থবছরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিবন্ধিত ৯ জন জেলের মাঝে বিকল্প আয় উৎস (AIJG) উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বটতলা এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থ বছরের মোট ১৯৩ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, “সরকারের এই উদ্যোগ শুধু অনুদান নয়, বরং জীবিকায় স্বনির্ভরতার পথ খুলে দেয়। নদীতে ৩০ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা উঠেছে, তবে জেলেদের শুধু মাছ ধরার ওপর নির্ভর না থেকে বিকল্প পেশায় এগিয়ে আসা জরুরি। বাছুর বিতরণ সেই স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস। তিনি বলেন, “মৎস্য অধিদপ্তরের মূল লক্ষ্য হলো, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জেলেদের জীবনমান উন্নয়ন। নিষেধাজ্ঞার সময় জেলেরা কষ্ট করে নিয়ম মানেন। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ বিকল্প পেশায় সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “গত লডে ৭৫ টি বাছুর বিতরণের সময় ৯টি বাছুর ছোট ও অপুষ্ট থাকায় ঐসময় দেওয়া হয়নি। আজকে জেলেদের এ বাছুরগুলো দেওয়া হলো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি, কর্মরত সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে ইলিশের নিরাপদ প্রজনন ও মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। চলতি বছর ৩০ এপ্রিল থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে সরকার নিবন্ধিত জেলেদের বিকল্প জীবিকায় উৎসাহিত করতে এআইজিএ প্রকল্পের আওতায় বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ