আ.লীগ নেতাদের নামে শাহবাগে গরু-ছাগল জবাই

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৫ | ৩:৫৭
Link Copied Successfully!

জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবির মুখে গত ১০ মে রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ওইদিন রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার দলটির নেতাদের নামে গরু ও ছাগল জবাই করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর শাহবাগে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খুশিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ মে রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে জিয়াফত হবে শাহবাগে। আমি টেকাটুকা জোগারের দায়িত্ব নিলাম। চাকভুম চাকভুম মিউজিকের সঙ্গে ড্যান্স মারা লাগবি। এইটাই কন্ডিশন।

এরপর আজ (সোমবার) ‍দুপুরে আরেক পোস্টে তিনি জানান, আজকের আয়োজনে সবার দাওয়াত। খাওয়া দাওয়া হবে ভরপুর।

 

বিজ্ঞাপন

এদিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় নিজের গোয়ালের গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকেলে নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে স্থানীয় মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামি মাদরাসার সামনে গরু জবাই করে বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা