প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস্টার প্রশিক্ষণে অনিয়ম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২৫ | ৯:৫২
Link Copied Successfully!
মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণে উপস্থিত ছিলেন না ক্লাস্টার অফিসার  আহসানুজ্জামান লুলু।  -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম হয়েছে।
জানা যায়, ক্লাস্টার প্রশিক্ষণে জন্য খাবার ভাতা ৫৪০- ৫৪ (ভ্যাট-১০%)= ৪৮৬ টাকা, ফাইল, প্যাড ও কলম ৬০- ৯ (ভ্যাট ১৫%) = ৫১ টাকা এবং মার্কার, পোস্টার ও প্রয়োজনীয় সামগ্রী ১০০০- ১৫০ (ভ্যাট-১৫%) = ৮৫০ টাকার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ছেংগারচর পৌরসভা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন ক্লাস্টারের ক্লাস্টার অফিসার ও মতলব উত্তর সহকারী শিক্ষা কর্মকর্তা আহসানুজ্জামান লুলু এই বরাদ্দ অধিকাংশ শিক্ষকদের না দিয়ে একা নিজেই ভোগ করেন। এবং প্রশিক্ষণের সময় উপস্থিত থাকে না তিনি।
নাম না জানানো একাধিক শিক্ষকদের অভিযোগ, আমাদের যখন সাব ক্লাস্টার ট্রেনিং করা হয় ক্লাস্টারের ক্লাস্টার অফিসার আহসানুজ্জামান লুলু উপস্থিত থাকেন না, বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি বাইরে থাকেন।
তারা আরো জানান, আমাদের প্রশিক্ষণে যে এত টাকা বরাদ্দ হয় তা আমরা জানতাম না, আমাদের কম দামি পেড, কলম নিম্নমানের দেওয়া হয়েছে। সকালের নাস্তা দুইটা সিঙ্গারা, এক পিছ পেয়ারা আর দুপুরে শুধু ৮০ টাকার প্যাকেটের এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়।
নাম প্রকাশের অনিচ্ছুক আরেকজন শিক্ষক জানান, তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ওপেন ভোট চেয়েছিল এ কারণে তাকে শিক্ষা অফিস তলপ করেছিল। পরে তখন সাবেক এমপির প্রভাব খাটিয়ে ওই তলবের আদেশ প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন ক্লাস্টারের ক্লাস্টার অফিসার আহসানুজ্জামান লুলু জানান, আমি সঠিক সময়েই ক্লাস্টারের ট্রেনিং এ আসার চেষ্টা করি, মাঝেমধ্যে অফিসের জরুরী কাজ থাকায় বাইরে থাকা লাগে। ক্লাস্টারের ট্রেনিং এর শেষে যে টাকা অবশিষ্ট থাকবে সেগুলো ট্রেজারি চালানোর মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ