মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে ১৭টি অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২২, ২০২৫ | ৯:৫০
Link Copied Successfully!
মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট করেন উপজেলা প্রশাসন।  -- পপুলার বিডিনিউজ

দেশের দ্বিতীয় বৃহত্তম মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ কেটে ও রাস্তার ওপর ড্রেজার পাইপ বসিয়েছে অসাধু বালি ব্যবসায়ীরা। এ নিয়ে গত রবিবার চাঁদপুরের কয়েকটি স্থানীয় পত্রিকায় “ মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন ” এই শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে বেড়িবাঁধের ৬৪ কিলোমিটার ঘুরে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট করেন উপজেলা প্রশাসন। অভিযানে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে ১৭টি স্থানের ড্রেজারের সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ও মতলব উত্তর থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে ইউএনও মাহমুদা কুলসুম মনি জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ রক্ষা এবং কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ