হজ আইন কঠোরভাবে অনুসরণ করা হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৫ | ৬:৩৬
Link Copied Successfully!

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় অনুমতি ছাড়া হজপালনের চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে এ বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

সৌদি আরবের নাগরিক ও দেশটিতে অবস্থানরতদের উদ্দেশ্যে মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজপালন করতে ইচ্ছুকদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে হজের অনুমিত নিতে হবে, যা ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম (তাসরিহ প্লাটফর্ম)-এর সঙ্গে সংযুক্ত। আল্লাহর ঘরের মেহমানদের নিরাপত্তা বজায় রাখতে এবং যাতে তারা স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে হজপালন করতে পারেন, সেজন্য অবশ্যই এসব নিয়মকানুন ও নির্দেশাবলী মেনে চলতে হবে।

বিদেশি হজযাত্রীদের প্রসঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসা ছাড়া অন্যকোনো ভিসায় হজ করা যাবে না। তাসরিহ ছাড়া হজ করার চেষ্টা হজ বিধি ও নির্দেশাবলীর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

হজ ও উমরা মন্ত্রণালয় বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর হজ প্রচারণার মাধ্যমে প্রতারিত হওয়া থেকে সতর্ক করেছে। লঙ্ঘনকারীদের ব্যাপারে জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জন্য (৯১১) এবং বাকী অঞ্চলের জন্য (৯৯৯) কল করে রিপোর্ট করতে, অথবা যেকোনো জাল বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কে জানাতে অনুরোধ জানিয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করেছে যে, হজ মৌসুমের প্রস্তুতির জন্য উমরা ভিসায় আগতদের বহির্গমনের শেষ তারিখ ২৯ এপ্রিল, এর পর কোনো অবস্থাতেই তাদের সৌদি আরব অবস্থান করা ঠিক হবে না। এ জন্য জরিমানা ও শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, মক্কায় হজ নিয়মাবলী ২৩ এপ্রিল থেকে শুরু হবে। এদিন থেকে মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি বৈধ প্রবেশ অনুমতিপত্র নিতে হবে। যথাযথ অনুমতিপত্র ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

অধিদপ্তর জোর দিয়ে বলেছে যে, হজ আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। কাজের জন্য মক্কায় প্রবেশের অনুমতিপত্র, মক্কার বাসিন্দার পরিচয়পত্র বা সরকারি হজ অনুমতিপত্র ছাড়া যানবাহন এবং বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা