মতলবে মেঘনার ভাঙনে স্থায়ী প্রতিরক্ষা বাঁধে ব্যাপক ধস, আতঙ্কে এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৫ | ৫:১৯
Link Copied Successfully!

মতলব উত্তরে দুটি ইউনিয়নে মেঘনা নদীর করাল গ্রাসে স্থায়ী প্রতিরক্ষা বাঁধে ব্যাপক ধস দেখা দিয়েছে। এর ফলে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মতলব উত্তরের ফরাজিকান্দির সোনারপাড়া ও জহিরাবাদের সানকিভাঙা এলাকার প্রতিরক্ষা নদীর তীরের প্রায় দুই কিলোমিটারে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এসব এলাকা রক্ষায় স্থাপন করা ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ফলে ভয়াবহ হুমকিতে রয়েছে লঞ্চঘাট, বাজার, বেশ কয়েকটি স্কুল-মাদ্রাসা, মসজিদ, ইউনিয়ন পরিষদ ভবন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ দুটি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের বাড়িঘর।

বিজ্ঞাপন

২০১৭ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড-পাউবো এই অঞ্চলে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করে। তখন নদী তীরে মাটি ভর্তি জিও ব্যাগ ও ব্লক স্থাপন করা হয়। ওই অঞ্চলের নদীর তীর প্রতিরক্ষা বাঁধ কাজের ৩ শত মিটার প্রমত্তা মেঘনা নদী গর্ভে চলে গেছে।

ভাঙন এলাকা ঘুরে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেখা যায়, সোনারপাড়া ও সানকিভাঙা এলাকার নদী তীর রক্ষা বাঁধের ব্লক ক্রমান্বয়ে দেবে যাচ্ছে। নদী তীরে যে জিও ব্যাগ স্থাপন করা হয়েছিল নিচের মাটি সরে গিয়ে ক্রমান্বয়ে তা নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। বিশাল এলাকায় ফাটল দেখা দিয়েছে। এখন হুমকিতে বিশাল এলাকা।

জহিরাবাদ ইউনিয়নের দেড় কিলোমিটার ও ফরাজিকান্দি ইউনিয়নের ৮ শত মিটার এখন নদী ভাঙনের মুখে রয়েছে বলে জানান মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জানান, এলাকার ভাঙন রোধে কয়েক বছর আগে যে স্থায়ী প্রকল্প কাজ শুরু করেছিল তখন স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের বলি হয়ে প্রকল্পটি তার কাজ শেষ না করে স্থগিত করতে বাধ্য হয়। যে কারণে এখন আমরা নদী ভাঙনের শিকার। ফরাজিকান্দির ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জরুরি ভিত্তিতে ভাঙন এলাকা রক্ষার দাবি জানিয়েছেন।

মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, পাউবো ইতোমধ্যে ভাঙন এলাকা স্টাডি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে। যতো দ্রুত সম্ভব ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ