প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মতলবের আশিক চৌধুরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৫ | ৫:৪০
Link Copied Successfully!

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এত দিন আশিক চৌধুরী সিনিয়র সচিব পদমর্যাদায় ছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আশিক চৌধুরী পেশায় ব্যাংকার ছিলেন। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন তিনি। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাইডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। তিনি স্কাইডাইভারের লাইসেন্স অর্জন করেন। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যেকোনো দেশে স্কাইডাইভিং করতে পারেন তিনি। গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী।

বিজ্ঞাপন

আশিক চৌধুরী চাঁদপুরের মতলব দক্ষিণের সন্তান হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ-তে। তিনি ২০০৭ সালে স্নাতক শেষ করেই দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন আর সেখানেই ২০১১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখান থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয় আশিক চৌধুরীর। সর্বশেষ সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বর্তমান বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখানো এই অগ্রদূত।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থাপিত প্রেজেন্টেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিদেশী প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাদের সামনে সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে তার করা বিশ্লেষণ মন কেঁড়েছে এদেশের আমপাবলিকের। ইতিমধ্যে তার তুলে ধরা এই প্রেজেন্টেশন অনেকেই উদাহরণ হিসেবে শেয়ার করছেন নিজেদের প্রোফাইলে। এদিকে সম্প্রতি নিজের ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে তার বাংলাদেশে আসার গল্প শেয়ার করেছেন আশিক চৌধুরী। একটি হোয়াটসঅ্যাপ কলে শুরু হয় নতুন যাত্রা। প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস একদিন আশিককে ফোন করে বলেন, “আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে। আসবা নাকি?” এই আহ্বানে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই স্ত্রী নন্দিনিকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরে আসেন।

আশিক চৌধুরী বহুগুণে গুণান্বিত। ড. মোহাম্মদ ইউনূস যেমন এক রত্ন তেমনি আরেক রত্নকে তুলে এনেছেন ফ্যাসিস্ট হাসিনার বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া স্কাইডাইভার আশিক চৌধুরী এখন দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

দক্ষতা, আত্মবিশ্বাস এবং তথ্যনির্ভর উপস্থাপনার মাধ্যমে ইতোমধ্যে তিনি জনসাধারণের দৃষ্টি কেড়েছেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০২৫ এর ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমপর্যায়ে উন্নীত করে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ