আজ চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ৯৬৯ শিক্ষার্থী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৫ | ৯:৪৪
Link Copied Successfully!

আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরের ৮ টি উপজেলার ৭৭ টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করবেন ৩৩ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থী। সারাদেশের ন্যায় চাঁদপুরেও সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭শ ২৬ জন ও কেন্দ্র ৪৬ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৪ শ’ ৫৫ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১২ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৮৮ জন।

ইতমধ্যে সংশ্লিষ্ঠ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মহসীন উদ্দিন এর সভাপতিত্বে পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা অধিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নির্দেশিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা করা হয়েছে বলো জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে চাঁদপুর সদর উপজেলায় ১০ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৬ হাজার ৬শ’ ২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৩শ ৮৮ জন, ৩ টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৯ শ’ ৭৪ জন এবং ১ টি কেন্দ্রে এসএসসি ভোকেশনালের ১শ’ ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

হাজীগঞ্জ উপজেলায় ১৪ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ হাজার ৭শ’ ৯ জন ও শাহরাস্তি উপজেলায় ৯টি কেন্দ্রে ৩ হাজার ৯শ ২৬ জন পরীক্ষার্থী অংশহগ্রহণ করবে।
কচুয়া উপজেলার ১২ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ হাজার ৯শ’ ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৩শ’ ৫২ জন, ৩ টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৩ শ’ ৬৫ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ২ শ ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ উপজেলার ১০ টি কেন্দ্রে মোট ৫ হাজার ২শ’ ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৩শ’ ৫৬ জন, ৩টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৭ শ’ ৪১ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ১শ’ ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

মতলব উত্তর উপজেলায় মোট ১০ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ হাজার ৪ শ ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭টি কেন্দ্রে এসএসসি ৩ হাজার ৬শ’ ৯৩ জন, ১ টি কেন্দে দাখিল ৫ শ’ ২১ জন এবং ২টি কেন্দ্রে এসএসসি ভোকেশনালে ২শ’ ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

মতলব দক্ষিণ উপজেলায় মোট ৭ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ২ হাজার ৯শ’ ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪টি কেন্দ্রে এসএসসি ২ হাজার ৬৯ জন, ২টি কেন্দ্রে দাখিল ৫ শ’ ৩৬ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ১শ’ ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

হাইমচর উপজেলার ৩ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ১ হাজার ২শ’ ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১টি কেন্দ্রে এসএসসি ৭শ’ ২৮ জন, ১টি কেন্দ্রে দাখিল ৩শ’ ৬৫ জন এবং ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনালে ১শ’ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্যে জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতি মূলক সভায় কয়েকটি সিদ্ধান্তের মধ্যে রয়েছে- কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত থাকতে হবে, নকলমুক্ত ও শান্তিপ্রিয় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হবে। পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা