এমন হার আগে কখনোই দেখেনি ব্রাজিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৫ | ১:৫৭
Link Copied Successfully!

আত্মবিশ্বাস ছিল চূড়ায়। মাঠের ট্যাকটিক্সে অনেকটা পিছিয়ে থাকলেও ব্রাজিলের শরীরি ভাষা বলে দিচ্ছিল, আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তারা। এস্তাদিও মনুমেন্তালে কথার লড়াইটা ভালোই জমিয়েছিল ব্রাজিল। কিন্তু ফুটবলের লড়াইয়ে ব্রাজিলকে নিয়ে বলতে গেলে ছেলেখেলাই করেছে আর্জেন্টিনা। 

এস্তাদিও মনুমেন্তালে কনমেবল অঞ্চলের বাছাইপর্বের ১৪তম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে এদিন স্কোরশিটে নাম তুলেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গুইলিয়ানো সিমিওনে।

আর্জেন্টিনা এদিন নেমেছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই একাদশ নিয়ে। পার্থক্য কেবল এক জায়গায়। লিওনেল মেসির বদলে এদিন মাঠে ছিলেন থিয়াগো আলমাদা। আর বিশ্বকাপ জেতা সেই একাদশ ব্রাজিলকে ডুবিয়েছে নতুন এক লজ্জায়।

বিজ্ঞাপন

প্রথমার্ধেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার তিন গোল

নিজেদের ইতিহাসে এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি ব্রাজিল। আর চিরপ্রতীদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে গিয়েই এমন লজ্জা পেতে হলো তাদের। 

এছাড়া ২০১৪ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ৪ গোলের বেশি হজম করলো ব্রাজিল। সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিল ৪ গোল খেয়েছিল জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের দিনে। আর আর্জেন্টিনার কাছে তারা সবশেষ ৪ গোল হজম করেছিল ২০১২ সালের এক ফ্রেন্ডলি ম্যাচে। সেবারে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

এদিকে এস্তাদিও মনুমেন্তালে ৪-১ গোলে হারের ফলে আর্জেন্টিনার বিপক্ষে পরপর দুই ম্যাচে লজ্জার নজির গড়েছে সেলেসাওরা। ব্রাজিল ও আর্জেন্টিনার সবশেষ ম্যাচ হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। সেবারে নিকোলাস ওতামেন্ডির গোলে হেরে যায় তারা।

ব্রাজিল এর আগে কখনোই নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হারেনি। সেবারের ওই হারের পর এবার আর্জেন্টিনা তাদের দিলো সবচেয়ে বেশি গোল হজমের লজ্জা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা