পুলিশ ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরিই হচ্ছে বিট পুলিশিং কার্যক্রম

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ২৪, ২০২৫ | ২:০৩
Link Copied Successfully!

বিট পুলিশিং বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, জুয়া, বাল্য বিবাহসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার লক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬ নং কলাকান্দা ইউনিয়ন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার  (২৩ মার্চ) বিকেল সারে ৪ টার সময়  উপজেলার ৬ নং কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সিরাজ মার্কেট মিলনায়তনে  বিট নং ০৯ এর বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন ৬ নং কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং এর সভাপতি ও মতলব উত্তর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, এবং  মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক  পীর আঃ মান্নান সাগর।

স্বাগত বক্তব্য রাখেন, ৬ নং কলাকান্দা ইউনিয়ন বিট অফিসার এসআই আবুল কালাম আজাদ ও সহকারী বিট অফিসার এএসআই আনোয়ার হোসেন,।

 

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন,  ৬ নং কলাকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সামছুদ্দিন ছৈয়াল, সমাজ সেবক বাবুল তাঁতী,সমাজ সেবক কাশেম বেপারী প্রমূখ।

এসময় কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং এর সাধারণত সম্পাদক আঃ হালিম,কলাকান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান শিবলু, কলাকান্দা ইউনিয়ন  বিট পুলিশিং এর সহ-সভাপতি  মোসলেম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তাঁতী, কলাকান্দা  ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আঃ কাইয়ুম মালসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রবিউল হক বলেছেন, বিট পুলিশিং এর কার্যক্রম এর মাধ্যমে পুলিশ এবং জনগনের মধ্যে দুরত্ব কমিয়ে পুলিশকে জনগনের আস্থার আনার জন্যই এই বিট পুলিশিং।  এর মাধ্যমে পুলিশ এবং জনগণের সাথে সেতু বন্ধন তৈরি করতে সাহায্য করবে।

আপনারা আপনাদের এলাকায় সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, জুয়া, বাল্য বিবাহসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেন তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে ইনশাআল্লাহ।

 

ওসি রবিউল হক আরও বলেন, আমাদের সমাজের চারিত্রিক পরিবর্তন আনতে হবে।  চুরি ডাকাতি বন্ধ করতে গতি পরিবর্তন করতে হবে। স্থায়ী সমাধান খুঁজতে হবে।  আমরা অপরাধীকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে।  মানুষ জন্মগতভাবে অপরাধী না, সঙ্গ দোষের কারণে খারাপ পথে চলে যায়। আপনার সন্তান কার সাথে মিশে তার লক্ষ্য রাখতে হবে।

 

আমারা মাদকাসক্ত ব্যাক্তিদেরকে আমরা সংশোধনের পথে আনবো।  বর্তমান সমাজে জায়গা সম্পত্তির বিষয়ে সবচেয়ে বেশি সমস্যা।  আপনার ছেলের মেয়েদের প্রতি খেয়াল রাখবেন। ইভটিজিং,  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

 

পুলিশ এবং জনগন এক সাথে মিলেমিশে কাজ করতে হবে।  জনগণের সাথে সেতু বন্ধন তৈরি করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমর এই মতলব উত্তর উপজেলাকে নিরাপদ হিসেব গড়ে তুলবো। সামনের পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ যাতে  নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেব্যাপারে পুলিশের আন্তরিকতার সহিত কাজ করছে।  তিনি বিট পুলিশিং এর কার্যক্রম আরো গতিশীল করতে সমাজের সচেতন দায়িত্বশীল সকলকে এগিয়ে আসার আহবান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ