হাসিনাকে গান শোনালেন আ.লীগ নেতা, ফোনালাপ ভাইরাল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৫ | ১:২৪
Link Copied Successfully!

প্রধান উপদেষ্টাকে কটূক্তি করে গান রচনা করেছেন তালতলী উপজেলার আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজী। ওই গান তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে শুনিয়েছেন। শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।

এমন একটি ফোনালাপ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ফোনালাপ ভাইরাল হওয়ার পরপরই ফোরকান ফরাজী এলাকা ছেড়ে পালিয়েছেন। দ্রুত ফোরকানকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তালতলী উপজেলা বিএনপি।

এ ঘটনায় বুধবার বিকালে উপজেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজীর ছেলে ফোরকান ফরাজী। তিনি ওই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কটূক্তি করে গান রচনা করেছেন। ওই গান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে শুনিয়েছেন। গান শেষে শেখ হাসিনা তাকে গানটি টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনা গেছে,  ‘আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলাম। আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের সুর ও ছন্দে যদি ভুল হয় আপনি মার্জনার চোখে দেখবেন আপা। তালতলী উপজেলা আপনার নির্বাচনি এলাকা। নির্বাচনি এলাকা তালতলী উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলী উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেয়ার জন্য অ্যাডমিন ভাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আপা আপনার জন্য একটি গান রচনা করেছি। শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফোরকান তার কন্ঠে গানটি শেখ হাসিনাকে শোনান।

‘আয়রে আয় ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। রোদে পুড়ে ফসল ফলায় গবীর চাষি মজুরে, সাততলার উপরে থেকে সুদি ইউনূসের গোলা যায় ভরে। ইউনূসের গোলা যায় ভরে। ওরে গরু-ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদি ইউনূসের। হাড়ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক, ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। হাসপাতালে গিয়ে দেখি এ কি আজব কারখানা। শোসকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা। গান শুনে শেখ হাসিনা বলেন বাহ চমৎকার। পরে তিনি ফোরকানকে বলেন ইউনূস ৭ তলায় নয়, ১৬ তলায় থাকেন।

মঙ্গলবার রাতে এ ফোনালাপ ভাইরাল হয়ে যায়। ওই রাতেই ফোরকানের বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফোরকানকে খুঁজতে থাকে। কিন্তু ফোরকান বাড়ি ছেড়ে তার আগেই পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বুধবার বিকালে উপজেলা বিএনপির পক্ষ থেকে লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে।

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহীদুল হক বলেন, ফোরকান ফরাজীর এমন কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা হয়েছে। ফোরকানের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ফোনালাপ শুনেই ফোনকারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও বলেন, ফোরকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা