চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১৬ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৫ | ৮:১৮
Link Copied Successfully!

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি বেহুন্দি জাল, ৬টি ইঞ্জিন চালিত নৌকা, ৮লাখ ১৫ হাজার ৭০০ মিটার কারেন্টজাল এবং ১৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএমএস ইকবাল।

নৌ পুলিশের দেয়া তথ্যে জানাগেছে, গত ২৪ঘন্টা চাঁদপুর নৌ থানা এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রাবাহী লঞ্চ এমভি জামাল-৮ থেকে ১২টি চায়না চাই জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া ইলিশ অভয়াশ্রম অভিযানের অংশ হিসেবে চাঁদপুর মোহনা, লগিমারা-চর রাজরাজেশ্বর, আমিরাবাদ লাল বয়া ও বহরিয়া এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৬ জনকে আটক করা হয়।

আটক ১৬ জেলের মধ্যে ১২ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকী ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, জাটকা মাছ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানায় বিতরণ করা হয়।
বাঁশের ঝোপ নদীতে বাল্কহেড দ্বারা বিনষ্ট এবং বেহুন্দি জাল, নৌকা ও চায়না চাই থানার হেফাজতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএমএস ইকবাল বলেন, বিশেষ অভিযানের ফলে ইলিশ রক্ষা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা যায়। চাঁদপুর নৌ থানা জনগণের সহযোগিতায় মৎস্য সম্পদ সংরক্ষণে সবসময় কাজ অব্যাহত রাখবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা