কামরাঙ্গা গ্রামে বহিরাগত কিশোর গ্যাংয়ের আতংকে এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৮, ২০২৫ | ৮:৫০
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামে বহিরাগতদের মহড়ার আতংকে গ্রামবাসী। গেল ৩ মার্চ রাতে কামরাঙ্গা গ্রামে মানিক শীল ও তার দুই ভাই চন্দন শীল আর অর্জুন শীলের সম্পত্তি বিরোধের জেরে বহিরাগত কিশোর গ্যাং ঢুকে পড়ে। পরে গ্রামবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মানিক শীল তার ভাইদের সম্পত্তির দখল বুঝে না দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে হট্টগোল হয়। ঘটনার রাতে ফোন করে বহিরাগত কিশোর গ্যাংদের মুঠফোনে খবর দেয় মানিক শীলের মেয়ে। এ ঘটনায় এলাকাবাসীসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, মানিক শীলের দুটো বসতঘরের পিছনে তার দুই ভাইয়ের বসত ঘর। হামলার ঘটনায় চন্দন শীল ও অর্জুন শীলের পরিবারের ঘরের টিন ও আসবাবপত্র ভাংচুর করা হয়। বাড়ীর অন্যান্য পরিবারও মানিক শীলের পরিবারের দাপটে আতংকে রয়েছে। যারাই ভুক্তভোগী দুই ভাইয়ের পক্ষ নিয়েছে, তারাই হয়েছেন মামলার বিবাদী।

জানতে চাইলে চন্দন শীল ও অর্জুন শীল বলেন, বিশ বছর ধরে বাবার রেখে যাওয়া সম্পত্তি বড় ভাই মানিক শীলের দখলে। একাধিকবার শালীসী বৈঠক হয়েছে। গেল পতিত সরকারের আমলেও মানিক শীলের দাপুটেপনায় উদ্ধার হয়নি সম্পত্তি। সম্প্রতি একটি বৈঠকে এলাকাবাসী মানিক শীলকে এক শতাংশ সম্পত্তি বেশি দিয়ে বাকী অংশ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত দেয়। পরে তারা মানিক শীলের ঘর সরিয়ে নিতে তাগিদ দিলে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মানিক শীলের মেয়ে তার জামাইয়ের মাধ্যমে বহিরাগত কিশোর গ্যাংদের খবর দেয়। দুই দফা তারা এসে হামলা চালায়। এদিকে চন্দন শীল ও অর্জুন শীলের পরিবার বাঁচতে অন্য বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। পরে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

কামরাঙ্গা এলাকার বাসিন্দারা বলেন, গ্রামের লোকজন বাঁধা দিতে গেলে বহিরাগত কিশোর গ্যাংরা তাদের উপর হামলা করে। সিএনজি ও মোটর সাইকেলে অন্তত ১৫/২০ জন এসে সবাইকে হুমকী -ধমকী দিয়ে যায়।

সরজমিনে গিয়ে মানিক শীলের দেখা না পেলেও কথা হয় তার মেয়ে ও পুত্রবধূদের সাথে। তারা জানান, চাচারা কিছু জায়গা পাবে। তবে বাবা মানিক শীল ঘর সরিয়ে নিতে সময় চেয়েছে। তারপরও চাচা চন্দন শীল ও অর্জুন শীলসহ পরিবারের সবাই আমাদের মারধর করে। এক পর্যায়ে শরীরের কাপড় ছিঁড়ে ফেলে তারা।

বহিরাগতদের খবর দেয়ার প্রসঙ্গে মানিক শীলের মেয়ে মিতু রাণী স্বীকার করে বলেন, তার জামাইকে ফোনে মারধরের খবর জানালে, সে তাদেরকে পাঠায়। প্রথমে তিনজন এসেছে স্বীকার করলেও পরে কেউ আর আসেনি বলে দাবী তার।

বিজ্ঞাপন

এদিকে চন্দন শীলেরা কিশোর গ্যাং খবর দিয়েছে মর্মে তকমা লাগিয়ে মানিক শীলের মামলা নিয়েছে পুলিশ। পুলিশ দুই ভাইকে আটক করে জেলহাজতে পাঠায়। তারা বর্তমানে জামিনে রয়েছেন। চন্দন শীলদের অভিযোগ পায়নি বলে দাবী করেন চাঁদপুর মডেল সদর থানা অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, বহিরাগতদের তালিকা করা হয়েয়ে। অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হবে।

অন্যদিকে মুঠফোনে এ প্রসঙ্গে পুলিশ সুপার আবদুর রকিব বলেন, চন্দন শীলরা মামলা দিতে চাইলে নেয়া হবে। বহিরাগতদের কারা খবর দিয়েছে তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস