রমজানে ‘অলআউট অ্যাকশন’ চলবে: ডিবিপ্রধান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১, ২০২৫ | ৪:২৯
Link Copied Successfully!

আসন্ন রমজানে ডিবি পুলিশ বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে।

শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, আমরা যেমন সাধারণ মানুষের আস্থা হতে চাই, তেমন অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। এই মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যে কোনো অপরাধ এবং অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি।

ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভূমিকা পালন করছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ডিবি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। এটি হবে বিশেষ গোয়েন্দা অভিযান।

তিনি বলেন, এই অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা ছদ্মবেশে মানুষের মধ্যে থেকে অপরাধীদের আটক করবে। রমজানে মানুষের কর্মযজ্ঞ বাড়ে। বিশেষ করে টাকার লেনদেন বেশি হয়। ব্যাংক ও বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় বাড়ে। এসব স্থানে কেউ যেন নাশকতা ঘটাতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া দূরের যাত্রা পথে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটানো হয় সেজন্যও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় গোয়েন্দা তথ্য তুলে ধরে রেজাউল করিম মল্লিক আরও বলেন, যারা চুরি-ডাকাতি ও ছিনতাই করছে, তাদের বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। এদের মধ্যে অনেকেই কিশোর গ্যাংয়ের সদস্য। এ অপরাধীদের ফ্যাসিস্ট রাজনৈতিক দল তাদের ইন্ধন দিয়ে অপরাধে জড়াতে সহযোগিতা করছে।

 

যৌথ বাহিনীর তৎপরতা তুলে ধরে ডিবিপ্রধান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী তৎপরতা বাড়িয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী। আর আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহযোগিতা করছি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমরা আশা করছি আরও ভালো অবস্থা দেখতে পাবেন। ডিএমপিতে সাদা পোশাকে ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়া বা আটক করলে আমাদের জানাবেন। পাশাপাশি নাশকতার কোনো তথ্য থাকলে ডিবিকে সহযোগিতা করবেন। তথ্য দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

রেজাউল করিম মল্লিক বলেন, সমাজকে মাদকের থাবা থেকে নিয়ন্ত্রণ করতে প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধীই হোক, তাদের ডিবির জালে ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এমন ব্যক্তিদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।

পবিত্র রমজান মাসে নগরবাসী যাতে নিরাপদে ইবাদত করতে পারেন সেজন্য ডিবির কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে বলেও সংবাদ সন্মেলনে ডিবিপ্রধান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা