
কচুয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সুবর্ণার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
Link Copied Successfully!

কচুয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশু সুবর্ণার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী সুবর্ণার বাবা সফিকুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কর্মসূচির সহায়তা থেকে বিশ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম , ইউপি সদস্য আবু সাঈদ।
এসময় ইউএনও বলেন,’মর্মান্তিক এই দূর্ঘটনায় সুবর্ণার পরিবারকে স্বান্তনা দেওয়ার ভাষা নেই। আমরা অত্যন্ত মর্মাহত। সুবর্ণার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
উল্লেখ্য,গেলো বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে রান্না করার চুলা থেকে অগ্নিদগ্ধ হয় সুবর্ণা। অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার মারা যায় সুবর্ণা।
সুবর্ণার বাবা উপজেলা প্রশাসনের নিকট থেকে আর্থিক সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।








