আবদুল্লাহ আল নোমানের জানাজায় হাজারও মানুষের ঢল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | ৫:৫৮
Link Copied Successfully!

চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জানাজা সম্পন্ন হয়েছে। জুমার নামাজের পর ২টা ২০ মিনিটের দিকে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারও বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

 

এরপর লাশ নেওয়া হয়েছে রাউজান উপজেলার গহিরা গ্রামে। সেখানে আরেকটি জানাজা শেষে বিএনপির এই নেতাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

 

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে শেষবারের মতো আনা হয় আবদুল্লাহ আল নোমানের মৃতদেহ। সেখানে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে ঢল নামে সব বয়সি মানুষের। দলের এই নেতাকে শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন নেতাকর্মীরা। ফুলে ফুলে ঢাকা পড়ে যায় নোমানের মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। অনেককে আবেগে কান্না করতেও দেখা গেছে সেই সময়।

 

বিজ্ঞাপন

শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, এরশাদ উল্লাহ, আবুল হাশেম বক্কর ও জামায়াতে ইসলামীর নেতা শাজাহান চৌধুরী।

 

দুপুর সাড়ে ১২টায় শেষবারের মতো নেতাকর্মীদের ভিড় ঠেলে এগিয়ে যায় অ্যাম্বুলেন্সটি। নিজের প্রিয় প্রাঙ্গণে আর আসবেন না আবদুল্লাহ আল নোমান। এ অফিসটি থেকে শুরু হওয়া অসংখ্য মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

 

এর আগে শুক্রবার সকালে নগরীর খুলশীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং পরে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল নোমানের মরদেহ।

 

নগর বিএনপির নেতা আবদুল মান্নান বলেন, আমাদের নোমান ভাই শুধু বিএনপি নেতা নন, তিনি সাধারণ গণমানুষের নেতা ছিলেন। তিনি হাজার হাজার নেতাকর্মী সৃষ্টি করেছেন। তার হাত ধরে অনেকেই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। আজকে জাতির দুঃসময়ে নোমান ভাই চলে গেলেন। এটা বড় বেদনার ও অপূরণীয় ক্ষতির। আজও তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।

 

১৯৯১ ও ২০০১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান, বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ