শাহরাস্তিতে জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | ৪:৫১
Link Copied Successfully!

শাহরাস্তিতে জনতা  উচ্চ বিদ্যালয়ের (মোফল্লা) বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ আলম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বিএসসি’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন দ্বীপান্তর রিয়েল এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ ফিরোজ আলম মন্টু,  বিদ্যালয়ের অভিভাবক সদস্য (এডহক) কমিটি মোঃ মিজানুর রহমান (পলাশ)।

বিজ্ঞাপন

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোফল্লা সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, উত্তর ধোফল্লা সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন,সমাজসেবক শাহাদাত হোসেন শাহ, ডাঃ ইবনে মালেক, ডা: শফিকুর রহমান, দাতা সদস্য মোঃ জাকির হোসেন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, সমাজসেবক সরওয়ার আলম পলাশ, মোঃ মহিন, নবীব হোসেন, ডাঃ খোরশেদ আলম, মোঃ জহিরুল ইসলাম মন্টু, দেলোয়ার হোসেন, ওয়াড যুবদলের সভাপতি মোঃ ফারুক হোসেন  তালুকদারসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন। আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

অতিথিদের বক্তব্যে বলেন ভালো শিক্ষার্থী হলে হবে না, ভালো মানুষ হতে হবে। আজকে তোমরা এই প্রতিষ্ঠান থেকে মানসম্মত শিক্ষা অর্জন করে আগামী দিনে এদেশ ও জাতির কল্যাণে কাজ করবে। একে অপরের পরিপূরক, এবং সমান গুরুত্ব দেওয়া উচিত। একজন সফল মানুষ শুধুমাত্র ভালো শিক্ষার্থী হলে নয়। মা-বাবার খেদমত করতে হবে। মা-বাবার অবাধ্যে কোন কিছু করা যাবে না।  বড়দেরকে সম্মান করবে, আগামী দিনে তুমি সম্মান পাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ