চাঁদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫ | ৩:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জেলা বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, সমাজের প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাদঁপুরের উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।

বিজ্ঞাপন

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাদঁপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সমস্যার কথা সবাই জানি ও বলি। তবে এর সমাধান আমাদেরকেই বের করতে হবে। সকলে রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। সমাজ পরিবর্তনে শুধু প্রশাসন, পুলিশের একা দায়িত্ব নয়, তা আপনার আমার সকলের দায়িত্ব। সকলে ন্যায়সঙ্গত কাজের সঙ্গে থাকবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক