ভারতে এবার প্রাচীন এক মসজিদ ভেঙে দিলো উত্তর প্রদেশ সরকার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ | ৬:৩৩
Link Copied Successfully!

এবার ১৬৮ বছরের পুরনো এক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ভারতের উত্তর প্রদেশে।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় যোগী আদিত্য নাথের প্রশাসন। ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উত্তর প্রদেশে র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের দিল্লি রোডে অবস্থিত ওই মসজিদটি গুড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মসজিদের এক প্রতিনিধি হাজি সালেহিন জানান, ‘আমরা নিজেরাই মসজিদটি সরিয়ে দিয়েছি, তবে আমাদের কাছে ১৮৫৭ সালের নথি রয়েছে যা এই মসজিদের ঐতিহাসিকতা প্রমাণ করে।

বিজ্ঞাপন

সালেহিন জানান, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে ২০ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না। কোনো উপায় না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। সূত্র: মুসলিম মিরর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা