কচুয়ায় র‌্যাব-১১ এর অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৫ | ১:১২
Link Copied Successfully!
র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ বিগত ২০২৪ সালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৮টি মাদক মামলায় মোট ৩,৩৭৭ কেজি গাঁজা, ৫,৯৯৭ বোতল ফেন্সিডিল, ৭৩,৮৯৮ পিস ইয়াবা, ৭৭৭ বোতল বিদেশী মদ, ৩৪,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধারসহ ২৬৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে ০২ টি বিদেশী পিস্তল, ০২ টি এলজি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার পূর্বক ০৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী, ১৫ জন চাঞ্চল্যকর অপরাধী, ০৯ জন ডাকাত, ৪০ জন কিশোর গ্যাং, ১৪ জন মৃত্যুদন্ড/যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, ২৮ জন চাঁদাবাজ’সহ বিভিন্ন মামলার সর্বমোট ৪৭৬ জন আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সাচার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মোঃ কামরুল হাসান রিয়াদ (৩১) কে গ্রেফতার করা হয়। একই রাতে পরিচালিত অন্য একটি অভিযানে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন কোয়া এলাকা হতে আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়।
 প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কামরুল হাসান রিয়াদ (৩১) চাঁদপুর জেলার কচুয়া থানার সুয়ারুল গ্রামের আব্দুর রব পাঠান এর ছেলে এবং ২। বিল্লাল হোসেন (৪৫) একই থানার কোয়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে। এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ কামরুল হাসান রিয়াদ (৩১) কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাচার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি এবং ০২ নং আসামী বিল্লাল হোসেন (৪৫) কচুয়া পৌর ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। তারা উভয়েই লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা