আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে চাঁদপুরে কফিন ও হাজীগঞ্জে মশাল মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | ১১:৩৭
Link Copied Successfully!
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবী ও গাজীপুরের ধীরাশ্রমে শিক্ষার্থীদের উপর নিশংস হামলার প্রতিবাদে চাঁদপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার  চাঁদপুর শহর ও  হাজীগঞ্জ বাজারে এ মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
মশাল মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুধু করে পুরো বাজার প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে শেষ হয়।
ওই সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম সিফাত।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও আওয়ামী লীগের দোসররা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যে নিশংস হামলা করা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী একাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে। এবং আবুল কাশেম নামের একজন শহিদ হয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ওই সময় তিনি আওয়ামী লীগকে হুশিয়ারি দিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন আন্দোলনের ডাক দেয় তখন থাকে ৫-৬ জন। আর আন্দোলন শুরু হলে হয়ে যায় ৫ হাজার থেকে ৬ হাজার। সাবধান, দেশে বিশৃঙ্খলার চেষ্টা করলে তার ফল ভালো হবে না।
মশাল মিছিলে ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
একই দিন বিকালে চাঁদপুর শহরের শহিদ মিনার চত্বরে কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
ওই সময় গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের হাতে খুন হওয়া আবুল কাশেম হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবী জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা