শাহরাস্তিতে শীতবস্ত্র নিয়ে মাদ্রাসায় এতিম শিশুদের পাশে ইউএনও

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫ | ৬:৩৭
Link Copied Successfully!

কয়েকদিনে কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে শাহরাস্তি উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঠাকুরবাজারের চিশতিয়া এতিমখানায় শীতবস্ত্র (কম্বল) নিয়ে হতদরিদ্র ও এতিম শিশুদের পাশে দাঁড়ালেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।

মঙ্গলবার শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে অবস্থিত চিশতিয়া এতিমখানায় অসহায়-হতদরিদ্র এতিম শিশুদের তিনি তার নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিগার সুলতানা যোগদান করার পর শীতের প্রকোপের কথা ভেবে এতিম শিশুদের নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।  উপস্থিত ছিলেন  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু ইসহাক ।

বিজ্ঞাপন

শীতবস্ত্র পাওয়া এতিমখানার দায়িত্বশীল নুরুল ইসলাম জানান, হঠাৎ করে প্রশাসন থেকে আমাকে জানানো হয় এতিম শিশুদেরকে শীতবস্ত্র দিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা আমাদের এখানে আসবে। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা এতিম ও অসহায় শিশুদের শীতের কষ্টের কথা ভেবে এভাবে ছুটে চলে আসা সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের এতিম বাচ্চারা শীতবস্ত্র (কম্বল) পেয়ে অনেক আনন্দিত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ