সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টি করতে চায় গণহত্যাকারী দল আওয়ামীলীগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫ | ৭:০৭
Link Copied Successfully!

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার ও গেপ্তারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর বাস স্ট্যান্ডে গণঅধিকার পরিষদ জেলা কার্যালয়ের সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ আরিফুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উসকানি প্রদান করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতোমধ্যে গণহত্যাকারী দল আওয়ামীলীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে তারা হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করবে বলেও শোনা যাচ্ছে। এছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতা-নাগরিকদের গণঅভ্যুত্থানে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজন গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা উত্তর পেশাজীবী অধিকার পরিষদ আহ্বায়ক এস এম গালিফ, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেন, মোশারফ হোসেন, ইয়াকুব হোসেন আকাশ, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, মোঃ হাসান মিজি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পারভেজ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল চৌধুরী, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন সোহাগ ও ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন।

বিক্ষোভ সমাবেশ শেষে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ