নোয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, প্রধান শিক্ষকের পদত্যাগ কার্যকর করার দাবি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৫ | ৫:২৬
Link Copied Successfully!

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চবিদ্যালয়ে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষকেরাও যোগ দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে, মৃধারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রধান শিক্ষকের যোগসাজশে ২১ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী মো. শুভর ওপর বিদ্যালয়ে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১০ অক্টোবর পদত্যাগ করেন। তবে প্রধান শিক্ষকের দাবি, তিনি পদত্যাগ করেননি। তাঁর কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন মৃধারহাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস, সহকারী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তার, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৃধারহাট উচ্চবিদ্যালয়ের পদত্যাগ করা প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিক বলেন, তাঁর কাছ থেকে জোর করে পদত্যাগপত্রের স্বাক্ষর নেওয়ার ঘটনায় তিনি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিতভাবে জানিয়েছেন। প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে, সব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

জানতে চাইলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান বলেন, ওই শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধেও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সার্বিক বিষয়ে তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়া গেলে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তা ছাড়া কোনো শিক্ষার্থীর ওপর হামলা হলে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন