জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বেড়ে দ্বিগুণ, ভর্তিচ্ছুদের ক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৫ | ৬:৫৮
Link Copied Successfully!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রাথমিক আবেদন করতে শিক্ষার্থীদের ৭০০ টাকা ফি দিতে হবে। বিগত বছর এ ফি ছিল ৩৫০ টাকা। সেই হিসাবে এবার ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিগত কয়েক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। শুধু এসএসসি ও এইচএসসির জিপিএ’র ওপর ভিত্তি করে ভর্তি করানো হয়েছে। যে কারণে ভর্তিতে তেমন ব্যয় ছিল না। এবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তাই কর্তৃপক্ষের খরচ বেড়েছে।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে, আবেদন শুরু মঙ্গলবার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর এম এম কলেজে এবার ভর্তি হতে চান আনজুমান আরা। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি ফি ৭০০ টাকা! গতবার যা ছিল, তার চেয়ে আরও বেড়েছে। অথচ আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। এ ফি কমানো উচিত।’

আব্দুর সালাম নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত মানি না। পারলে ভর্তি ফি কমান। নতুন বাংলাদেশে বাড়তি ভর্তি ফি দিয়ে আমরা আবেদন করবো না। প্রয়োজনে আন্দোলনে নামবো।’

বিজ্ঞাপন

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর তো ভর্তি পরীক্ষা ছিল না। স্বাভাবিকভাবে খরচ বাড়বে। তারপরও হিসাব কষে কর্তৃপক্ষ যতটা সম্ভব কম ফি নির্ধারণ করেছে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ