হাজীগঞ্জে ৪০ দিন ফজরের জামায়াতে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৫ | ৩:৪৬
Link Copied Successfully!

মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ দিন ফজরের জামাতে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতর করা হয়।

রোববার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলার  ছয়ছিলা বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ২৮তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করা ২৪ জন শিশুদের পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব  নজরুল ইসলাম তালুকদার।

মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত  অনুষ্ঠানে ২৪ জন শিশু যারা একটানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করেছে, তাদের পুরস্কৃত করা হয়। এই উদ্যোগ শিশুদের মাঝে ধর্মীয় অনুপ্রেরণা জাগ্রত করতে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন ধর্মপ্রান মানুষেরা।

বিজ্ঞাপন

এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত ২৮তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে দেশের প্রখ্যাত আলেমরা অংশগ্রহণ করেন। মাহফিলে কুরআনের তাফসীর, ইসলামের মৌলিক শিক্ষা এবং সমাজের কল্যাণে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য এবং অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। তারা এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ধর্মীয় চেতনা বৃদ্ধি এবং শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা মনে করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত