চাঁদপুরে ক্যারিয়ার এইডের উদ্যোগে জব ফেয়ার ও ক্যারিয়ার ডে অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৪ | ৮:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরে ক্যারিয়ার এইডের উদ্যোগে জব ফেয়ার ও ক্যারিয়ার ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) ক্যারিয়ার এইড চাঁদপুরের উদ্যোগে ‘ক্যারিয়ার ডে ও জব ফেয়ার ২০২৪’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মোঃ সোয়াইব।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুরের অধ্যক্ষ শিরিন আখতার, চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম রেজাসহ চাঁদপুরের স্বনামধন্য ব্যক্তিবর্গ।

ক্যারিয়ার ডে’ অংশে বিভিন্ন লার্নিং সেশন, ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং ক্যারিয়ার গ্রুমিং এর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘জব ফেয়ার’ অংশে চাঁদপুর জেলার বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের এইচ আর বৃন্দ তাদের দক্ষ কর্মী খুঁজতে আসে। প্রায় ১৫টি ভ্যাকেন্সির জন্য কর্মীর খোঁজা হয় এবং প্রার্থীরা আবেদনের সুযোগ পায়।

অনুষ্ঠানে পাবলিক স্পিকিং, জব গ্রুমিং, ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিভি রাইটিং, চক্ষু বিষয়ক সচেতনতা ইত্যাদি বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এছাড়াও, বিভিন্ন এজেন্সি, কোম্পানি ও সার্ভিস সেন্টার চাকরির মেলায় অংশগ্রহণ করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করে। অনেক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও বেকার যুবক এই সুযোগ কাজে লাগিয়ে চাকরির জন্য আবেদন করেছে। চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে কজন চাকরিপ্রার্থী অন স্পটে চাকরি পেয়েছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথিরা বলেন, চাঁদপুরে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন একটি নতুন দিগন্তের সূচনা করেছে । এটি তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে এবং চাঁদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ক্যারিয়ার এইড চাঁদপুরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোঃ মেহেদী হাসান অপু উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ক্যারিয়ার এইড চাঁদপুর সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি বলেন, “ক্যারিয়ার এইড চাঁদপুর চাঁদপুর জেলার একমাত্র দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন। এটি অরাজনৈতিক এবং অলাভজনক হিসাবে কাজ করে যাচ্ছে। আমরা জেলার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজের বিভিন্ন হার্ড এবং সফট স্কিলস ডেভলপমেন্টে সহায়তা করি। ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ১৭০০+ শিক্ষার্থী ক্যারিয়ার এইড চাঁদপুরের সাথে যুক্ত হয়েছে।পেয়েছে তাদের ক্যারিয়ার এর সঠিক দিক নির্দেশনা।

তিনি আরও জানান, ক্যারিয়ার এইড চাঁদপুর ভবিষ্যতেও এধরনের আরও অনেক অনুষ্ঠান আয়োজন করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা