
রাজারগাঁওয়ে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলাম স্মৃতি বিজড়িত মানবতার কল্যাণে কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় মেধা যাছাই বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পন্ন হয়েছে।
কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসি কাজী জহিরুল ইসলাম জুয়েল, কো-চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম জিলন, কো-চেয়ারম্যান এডভোকেট কাজী শিরিন সুলতানা মুক্তা, সদস্য সচিব কাজী মোহাম্মদ মাসুদ আলন , মেধা বৃত্তি প্রকল্পের আহবায়ক এস.এম. জয়নাল আবেদীনের সার্বিক পরিচালনায় ১৫ ডিসেম্বর শনিবার মেনাপুর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ে মেধা যাছাই বৃত্তি পরীক্ষা হয়।
পরীক্ষায় জেলার ৩টি উপজেলা হাজীগঞ্জ, মতলব ও কচুয়ার প্রাথমিক ও মাধ্যমিকের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করে।
৫ম ও ৮ম শ্রেণির ৩১৭ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশনভুক্ত হয়। এতে ২৭৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন ও পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যদের সাথে সাক্ষাত করেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম । কল্যাণট্রাস্টের সবাইকে এ মহতি কাজের জন্য ধন্যবাদ জানান। এসময় এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।








