মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ৭:২২
Link Copied Successfully!
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী আট ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিককে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। সোমবার দিনভর অভিযান শেষে সন্ধ্যায় আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়। ওইসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় নৌ-পুলিশ।
আটককৃত সুকানী ও শ্রমিকেরা হলেন- জামাল হোসেন (৩৯), মোহাম্মদ রাসেল গাজী (২২), আজিজুল হক (৩০), ইকবাল হাসান (২০), সাইফুল ইসলাম (২৮), আলামিন (৪২), মোঃ মোতালেব (২৫), মোঃ মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আব্দুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪২) ও নাজমুল (৩৫)।
চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, মেঘনা নদীর সদর উপজেলার  আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় আট ড্রেজার জব্দ করা হয়। আটককৃত ১৬ জন ড্রেজারগুলোতে নিয়মিত কাজ করে আসছে।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা এবং তদন্ত সাপেক্ষে ড্রেজারগুলোর মালিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া কথা জানান নির্বাহী মাজিস্ট্রেট  মো. আল ইমরান খান। তিনি জানান,  অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা