ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, নেই রোনালদোর নাম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৪ | ১২:০৩
Link Copied Successfully!

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা দিয়ে থাকে ‘দ্য বেস্ট’। মূলত ২০২৪ সালের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে পুরস্কারটি। বিদায়ী বছরের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ১১ ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। তবে, জায়গা হয়নি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করে ফিফা। ১১ জনের তালিকায় মেসি ছাড়াও আছেন এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি। আছেন রিয়াল মাদ্রিদের সাত খেলোয়াড় -ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফ্রেডরিক ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ ও বার্সেলোনার লামিন ইয়ামাল।

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

এ নিয়ে ফিফা দ্য বেস্টের নয়বারেই মনোনয়ন পেলেন মেসি। তবে এই পুরস্কার চারবার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ দুই বছরের আগে ২০০৯ ও ২০১৯ সালেও জিতেছিলেন তিনি। তবে গত মৌসুমটা দারুণ কাটালেও কিছুটা বিস্ময়করভাবে চলতি বছরের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না মেসি।

ফিফা প্রদত্ত এই পুরস্কারগুলোর প্রতিটিতে সমর্থকরা তাদের পছন্দানুযায়ী ভোট দিতে পারেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের ৪ ভাগের এক ভাগ। বাকি ৩ ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত-সমর্থকদের ভোটের হার থাকবে অর্ধেক। সমর্থকরা ফিফার ওয়েবসাইটে ১০ ডিসেম্বর পর্যন্ত এ ভোট দিতে পারবেন।

এবার বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো। ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের গত মৌসুমের অর্থাৎ ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা