গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের ক্লাস ও কার্যক্রম চলমান

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৭:২৬
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের ক্লাস ও সকল ধরনের কার্যক্রম চলমান আছে বলে নোটিশ প্রদান করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ।
গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের পেডে তার স্বাক্ষরে নোটিশের মাধ্যমে বলা হয় গল্লাক আদর্শ ডিগ্রী কলেজে অধ্যায়নরত সকল বর্ষের ছাত্রছাত্রীর অবগতির জন্য জানানো হচ্ছে যে কলেজে নিয়মিতভাবে ক্লাস সহ সকল কার্যক্রম চলমান রয়েছে এবং যে কোনো প্রয়োজনে কলেজে ছাত্রছাত্রীদের যোগাযোগ করতে বলা হয়।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের কলেজ সম্পূর্ণরূপে চলমান রয়েছে। এবং ক্লাস ও অফিসের কার্যক্রমে কোন সমস্যা হচ্ছে না। হয়তো মঙ্গলবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বুধবারে ছাত্র-ছাত্রী একটু কম এসেছে। এছাড়া সব কিছুই ঠিক আছে। তিনি আরো বলেন, আমাদের কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এমন কোন কথা আমি কোন সংবাদ কর্মীর সাথে বলি না। কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি এমন কোন কথা কোন পত্রিকা লিখলে তা ভুল লিখেছে। আমাদের কলেজ খোলাই রয়েছে।
অন্যদিকে কলেজের সভাপতি মাহমুদ মোর্শেদ কচি পাটোয়ারী বলেন, আমাদের গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের ক্লাস এবং অফিসের কার্যক্রম সবকিছুই স্বাভাবিক আছে। তিনি বলেন, মঙ্গলবার এলাকার একটি উশৃংখল পক্ষ ডাক্তার আজাদের পক্ষ হয়ে কলেজের মূল পটকে তালা মারে। যার কারনে আমি ডিসি মহোদয়কে অবগত করলে তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন পাঠিয়ে কলেজের তালা খোলে দেওয়ার ব্যবস্থা করেন। এবং আজ বুধবার কলেজে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্লাস ও অফিসের কার্যক্রম চলে। তিনি আরো বলেন, কিছু মিডিয়া ভুলবশতঃ লিখেছে গল্লাক কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট।
উল্লেখ্য, গত কদিন যাবত গল্লাক কলেজের এড হক কমিটি এবং গত পাঁচ আগস্ট থেকে অনুপস্থিত অধ্যক্ষ হরিপদ দাসকে নিয়ে এলাকার দুই পক্ষের মধ্যে মতবিরোধ যাচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ