ক্ষমতার অপব্যবহারের শিকার কলেজ অধ্যক্ষ ৫ মাস যাবত বরখাস্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৭:২০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্তব্যে অবহেলা দেখিয়ে সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ পারভেজকে পাঁচ মাস ধরে সাময়িক বরখাস্ত করে রেখেছে কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক গবর্নিং বডির সভাপতি এমএ ওয়াদুদ। তিনি চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তার ছোট ভাই ছিলেন এমএ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আরেক ভাই সাজেদুল হোসেন বাবু বাতেন ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে এমএ ওয়াদুদ ও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯৭ সালে সুজাতপুর গ্রামে এই কলেজটি প্রতিষ্ঠিত করেন। সেই থেকে দীর্ঘ ২৭ বছর প্রভাব খাটিয়ে তিনি কলেজটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

মো. মাসুদ পারভেজ ২০১৬ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ যোগদান করেন তিনি। দীর্ঘদিন কলেজটি পরিচালনা করে আসছে তিনি। কিন্তু বিপত্তি হয় কলেজটির সাবেক সভাপতির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করা। পুরো কলেজটির সমস্ত সিদ্ধান্ত একাই নিতেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক গভর্নিং বডির সভাপতি এমএ ওয়াদুদ। তার আঙ্গুলের ইশারায় চলত কলেজটি। প্রতি মাসে কলেজটির উন্নয়ন ও বিভিন্ন খাতে ভাউচারের মাধ্যমে তুলে নিতেন মোট অংকের টাকা। তার কথায় অমত হওয়ায় চলতি বছরের মে মাসের ১৫ তারিখে দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে সাময়িক বরখাস্ত করেন কলেজে অধ্যক্ষ মো. মাসুদ পারভেজ কে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় কলেজটির সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র সরকারকে। তিনি ১ মাস দায়িত্ব পালনের শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব রদবদল করে দেওয়া হয় সহকারী অধ্যাপক সুব্রত দাসকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মো. মাসুদ পারভেজ জানান, গত এপ্রিল মাসের ২৪ তারিখে একটি কারন দর্শানোর নোটিশের মাধ্যমে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে গত ১৫ মে পুনরায় সভায় আমাকে পেশাগত দক্ষতার ঘাটতি দেখিয়ে আরো ২ মাস পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি আরও বলেন, ২৯ জুন আমার শারীরিক অসুস্থতার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হস্তান্তর করে সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র সরকারকে বুঝিয়ে দিয়েছিলাম। যে কারণ দেখিয়ে আমাকে সাময়িক বরখাস্ত করেছে, এই কারণে তিনি আমাকে বরখাস্ত করতে পারে না।

এ বিষয়ে সুজাতপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এমএ ওয়াদুদ বলেন, আমাদের কলেজের অধ্যক্ষ মো. মাসুদ পারভেজের অনিয়মের কোন শেষ নেই। বিভিন্ন অনিয়মের কারনে তাকে সংশোধন হওয়ার জন্য ২ মাসের জন্য গবর্ণিং বডির আলোচন সভায় সকলের সম্মতিক্রমে সাময়িক দরখাস্ত করেছিলাম। তারপরে দেশে সরকার পরিবর্তনের পরে সরকারি বিধি অনুযায়ী আমাকে সভাপতি দায়িত্ব থেকে সরে আসতে হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ