নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৪ | ৫:৪০
Link Copied Successfully!

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ফুটবলারদের কাছে এসব সমস্যা লিখিত আকারে চেয়েছেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আজ শনিবার সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেন প্রধান উপদেষ্টা। ওই সময় উপদেষ্টা আসিফ এসব কথা বলেন।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপ জিতে নেয় বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানের শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নারী ফুটবল দলের আবাসন সংকট, অনুশীলন সুবিধার অভাব এবং বেতন কাঠামোর মতো সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা  হয়েছে এবং প্রধান উপদেষ্টা এগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে সাফ বিজয়ী ফুটবলারদের দাবিগুলো শোনেন এবং এসব সমস্যা লিখিত আকারে তাঁর কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন। এ ছাড়া মুহাম্মদ ইউনূস সাফজয়ীদের সঙ্গে প্রাতঃরাশেও অংশ নেন।

আসিফ মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা এ সময় নারী ফুটবল দলের সকল সদস্যকে ফুটবল ও সই করা জার্সি উপহার দেন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ফুটবলারদের ২ থেকে ৩ দিনের মধ্যে লিখিত আকারে তাঁদের সমস্যা জমা দিতে বলা হয়েছে এবং আমি নিজে সেগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব।’

উপদেষ্টা বলেন, অধ্যাপক ইউনূস নারী ফুটবলারদের উৎসাহিত করেছেন, যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমস্যার বিষয়ে আসিফ জানান, বাফুফের নতুন কমিটির সাথে পরামর্শ করে নারী ফুটবল দল ও  ফুটবলের অন্যান্য সমস্যার সমাধান করা হবে।

খেলোয়াড়রা খেলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তারাই এখন অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকত কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, এটা আমি নিশ্চিত করব।’

বাফুফের বিরাট অঙ্কের ঋণের তথ্য এসেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা