জেসিয়ার পোশাকে বাংলাদেশের ছাত্র আন্দোলন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৪ | ৫:২০
Link Copied Successfully!

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে টিকেছিলেন তিনি।

প্রতিযোগিতার অংশ হিসেবেই বিভিন্ন লুকে মঞ্চ মাতিয়েছেন জেসিয়া। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছেন।

দেশে গত জুলাই ও আগস্টের ছাত্রদের আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গেছে এই মডেলকে। মূলত আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেছিলেন জেসিয়া।

বিজ্ঞাপন

সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছে জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’।

ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।

এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।

বিজ্ঞাপন

জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে। সেখানেই শেষ হয়েছিল এই মডেলের যাত্রা। তবে বিশ্বমঞ্চে আরও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। তারপরই বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে জেসিয়াকে। এর আগে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব