কচুয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৪ | ৩:৫৭
Link Copied Successfully!
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার সাচার বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় । একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ, মাংস ও ডিমের  মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।অভিযানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা খাদ্য ও কৃষি অফিসের প্রতিনিধি , ছাত্র প্রতিনিধি , কচুয়া থানার পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ