মাহমুদ ও জয়দেব পালের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৪ | ৬:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরের জিলানি চিশতী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কামরুল হাসানের জীবনে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। কামরুল হাসান আর্থিক অসচ্ছলতা ও শারীরিক অসুস্থতার কারণে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথে অনেক বাঁধার সম্মুখীন হলেও, অবশেষে একটি ল্যাপটপ পেয়ে তার স্বপ্নপূরণের দ্বার খুলেছে।

কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ ও রোটারি ক্লাব অফ আদর্শ হাজিগঞ্জের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান জয়দেব পালের নিজস্ব অর্থায়নে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।

গত ১০ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কামরুল হাসানের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ল্যাপটপ পেয়ে আবেগাপ্লুত কামরুল বলেন, “আল্লাহর অশেষ রহমতে ল্যাপটপ পেয়েছি। শারীরিক অসুস্থতা ও অর্থনৈতিক দুরবস্থার কারণে আমার পড়াশোনা ও ফ্রিল্যান্সিং কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আজ ইউনুস আঙ্কেল ও জয়দেব আঙ্কেলের সহায়তায় আমি নতুনভাবে স্বপ্ন দেখতে পারছি।”

কুয়েত প্রবাসী হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ বলেন, “কামরুল একটি প্রতিভাবান শিক্ষার্থী, তবে শারীরিক অসুস্থতা ও আর্থিক অসচ্ছলতার কারণে সে পিছিয়ে পড়ছিল। তাকে সহযোগিতা করে আমরা চাই সে ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হোক এবং নিজের পায়ে দাঁড়াতে পারুক। আল্লাহর রহমতে আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি, এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করছি।”

রোটারিয়ান জয়দেব পাল বলেন, “মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান করতে পারি। অসচ্ছল এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি, আমাদের এই সহায়তা তার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামিউল প্রধানিয়া, রিয়াজ শাওন ও সায়েম প্রমুখ।

এই মহতী উদ্যোগটি সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে, যেখানে শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে একজন শিক্ষার্থীর জীবনে আলোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল