হাজীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৪ | ৪:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুরের সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি।

বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ শহর এলাকার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ার ত্রীনয়নি পূজা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পূজামণ্ডপ পরিদর্শকালে হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, যুগল কৃষ্ণ হালদার, নিহার রঞ্জন হালদার মিলনসহ পূজামণ্ডপের কমিটি নেতৃবৃন্দ কর্মকর্তাদের স্বাগত জানান।

উল্লেখ্য, হাজীগঞ্জের ২৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, মোবাইল টিম, ডিবি ও র‌্যাব, সেনাবাহীনির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর পাশাপাশি স্থানীয়ভাবে প্রতিটি পূজামণ্ডপে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার