দুর্গাপূজার টানা ছুটিতে বাস কাউন্টারে উপচে পড়া ভিড়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৪ | ৬:৪৪
Link Copied Successfully!

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটির কবলে পড়েছে দেশ। ছুটি উদযাপনে রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। ফলে উপচে পড়া ভিড় লেগেছে রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ সাইদাবাদের বাস কাউন্টারে।

তবে অধিকাংশ বাসে দীর্ঘ শিডিউল বিপর্যয়ে এতে ক্ষোভ প্রকাশ করছেন দূরপাল্লার যাত্রীরা।

বুধবার (০৯ অক্টোবর) সরেজমিনে রাজধানীর সায়েদাবাদ বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, শত শত মানুষর ভিড় জমেছে। ব্যস্ত সময় পার করছেন টিকিট বিক্রেতারা।

বিজ্ঞাপন

তবে, অধিকাংশ গাড়িতে শেষ হয়েছে টিকিট। ফলে আজকের টিকিট না পেয়ে অনেককে আগামীকাল বৃহস্পতিবারের অগ্রিম টিকিট কাটতেও দেখা গেছে। একই সঙ্গে অনেককে গাবতলী টিকিট কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিতেও দেখা গেছে।

বেলা ২টা ২০ মিনিটের গাড়ি ৪টা ৩২ মিনিটেও আসতে দেখা গেছে। একই সঙ্গে ৩টার গাড়ি ৪টার পরেও আসতে দেখা গেছে।

 

বিজ্ঞাপন

এদিকে শিডিউল বিপর্যয়ের কারণ জানতে চাইলে কাউন্টারে দ্বায়িত্বরতরা জানান, ঢাকার মধ্যে অনেক জ্যাম। গাড়ি জ্যামে থাকার কারণে প্রতিটা গাড়িতেই লেট হচ্ছে।

টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে গোল্ডেন লাইন বাস কাউন্টারের টিকেট বিক্রেতা জানান, কোনো গাড়িতে টিকিট নেই। সব টিকিট বিক্রি হয়ে গেছে। অনেকে এসে ফিরে যাচ্ছেন। অনেকে আবার কালকের জন্য অগ্রিম টিকিট কেটে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে বৃহস্পতিবার বন্ধ ঘোষণায় টিকিট বিক্রির চাপ বেড়ে গেছে।

দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার একদিনের বর্ধিত ছুটি পাচ্ছেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। এতে টানা চার দিনের ছুটির কবলে পড়ছে সরকারি ও বেসরকারি সকল অফিস।

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাওয়ার কথা ছিলো সরকারি চাকরিজীবীদের। বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর (রোববার)। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে বলে জানানো হয়েছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা