
কচুয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
Link Copied Successfully!

“জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা, সহকারী মৎস্য অফিসার জহিরুল ইসলাম।
এছাড়াও আলোচনা সভায় ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী,ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।








