হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৪ | ৪:৪১
Link Copied Successfully!
সম্প্রীতি ও সামাজিক বন্ধন অক্ষুন্ন রাখতে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশের মানুষ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। মাঝে মাঝে দুস্কৃতিকারীর অপচেষ্টার কারণে আমাদের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তাই, সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকাতে হবে।
তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে অবাধ, সুষ্ঠু ও নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যাতে করে কেউ আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। আমাদের পরিবচয়, আমরা মানুষ। একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে হবে।
তারা আরও বলেন, গুজবে কান না দিবেন না। আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, এমন কোনো তথ্য ফেসবুকে দেখলে সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি লাইক, কমেন্টস্ ও শেয়ার থেকে বিরত থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে সেনাক্যাম্পে জানাতে হবে। আমরা তাৎখনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সমাবেশে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর মো. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রতিনিধি মাও. মো. হাছানুল্লাহ্।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, জামায়াতে ইসলামীর পৌর আমীর মাও. মো. আবুল হাসানাত পাটোয়ারী, ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মো. কামাল গাজী, হেফাজতে ইসলামীর পক্ষে মাহমুদুল হাসান শুভ।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহাদাত হোসাইন ও আব্দুর রহমান সানী, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নীহার রঞ্জন হালদার ও নবদূর্গার সভাপতি সঞ্জয় কর্মকার প্রমুখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার