মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় কচুয়ায় ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসীর প্রতিবাদ সভা

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪ | ৫:১৭
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়ায় ২নং পাথৈর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হারিস বেপারী ও তার সমর্থিত মুক্তার,আক্তার ও শাহ-আলম সহ সন্ত্রাসী বাহিনীর হাতে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ও এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা করেছে ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
শনিবার দুপুরে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ভূক্তভোগী পাথৈর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. আয়নাল হক প্রধানের উদ্যোগে এ প্রতিবাদ সভা করা হয়।
মধুপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথৈর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আয়নাল হক প্রধান,ভূক্তভোগী পরিবারের মামলা ও হামলার শিকার শরীফ হোসেন,সেলিম বেপারী,নজরুল ইসলাম বাবুল,জিয়াউর রহমান,মিজানুর রহমান প্রধান,স্বপন বেপারী,তারেক,মাসুদ,শাহিন,সজিব,আয়েশা,নুরজাহান ও রহিমা বেগম সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় ভূক্তভোগীরা বলেন, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে ইউপি সদস্য হারিস বেপারী এলাকাবাসীর উপর প্রভাব খাটিয়ে নানা ভাবে নির্যাতন চালিয়ে হয়রানি করে মিথ্যা মামলা দিয়েছে। এলাকার নিরীহ যুবক ও বৃদ্ধাকে মারধর সহ নানান ভাবে মামলা দিয়ে নির্যাতন চালান বলে জানান তারা। তাই ইউপি সদস্য হারিস বেপারীর  দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তপূর্বক ওইসব হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে জোর দাবি জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার