সড়ক নির্মাণ করতে অনুমতি ছাড়াই পারিবারিক কবরস্থান ভাঙ্গার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪ | ১:৪০
Link Copied Successfully!

হাজীগঞ্জে বাড়ির সড়ক নির্মাণ করতে গিয়ে পাশ্বে থাকা পারিবারিক কবরস্থান অনুমতি ছাড়াই ভেঙ্গে পেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বলাখাল বকাউল বাড়ির এ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদ (মো. আলী) এ অভিযোগ করেন।

ভুক্তভোগী এ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদ (মো. আলী) জানান, তিন বছর আগে এই পারিবারিক কবরস্থানটির চারপাশে দেওয়াল নির্মাণ করা হয়। এতোদিন কারো চলাচলে সমস্যা হয়নি। এখন এসে নতুন করে তালবাহানা শুরু করেছে এলাকার কয়েকজন। এখন যদি চলাচলের রাস্তা নির্মাণ করতে কবরস্থানের দেওয়াল ভাঙ্গতে হয় তাহলেতো নোটিশ বা জানানো উচিত ছিলো। স্থানীয় আতিক হোসেন, আল-আমিন বকাউল, সুমন বকাউল, ফরহাদ হোসেন ও ইসমাইল বকাউল এ কবরস্থানের দেওয়াল ভাঙ্গেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল বকাউল জানান, বাড়ির রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখেন কবরস্থানের দেওয়াল রাস্তার উপরে। তাছাড়া এ দেওয়াল নির্মাণ করার সময় বাঁধা দেওয়া হয়েছে এ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদ (মো. আলী)কে। এখন রাস্তা করতে হলে এটা ভাঙ্গতে হবে তাই এলাকার সবাই মিলে ভেঙ্গে ফেলেছেন।

রাস্তার কাজ নেওয়া ঠিকাদার সেলিম বেপারী জানান, কবরস্থানের দেওয়ালের কিছু অংশ রাস্তায় পড়েছে। তবে এই দেওয়াল ভাঙ্গার জন্য কাউকে বলিনি এবং কে ভেঙ্গেছে তা জানি না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল