ইলিশের বাড়িতেই দাম চড়া!

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪ | ৬:২৯
Link Copied Successfully!

ভারতে রপ্তানি হবার খবরে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে ইলিশের দাম কিছুটা কম হবার প্রত্যাশা থাকলেও চাহিদা বেশি থাকায় বেড়েছে দামও।

বর্তমানে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ১৮শ/ ১৮শ ৫০টাকা। আর এক কেজির উপরে দুই হাজার টাকায় বিক্রয় করা হয়। এক কেজির নিচে  ১৫শ-১৬শ টাকা ধরে বিক্রি হতে দেখা গেছে।

জেলার কচুয়া উপজেলা থেকে ঘাটে আসা শফিকুল ইসলাম জানান, অন্যান্য বছর এসময়ে বড় বড় ইলিশ পাওয়া যেতো। দামও থাকতো কম। এবছর মাছও ছোট দামও নাগালের বাইরে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থেকে আসা জসিম উদ্দিন জানান, ইলিশের বাড়িতেই ইলিশের দাম চড়া। ইলিশের দামে মনে হচ্ছে এ যেনো সোনায় মোড়ানো ইলিশ।

এদিকে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মা ইলিশ রক্ষার অভিযান চলবে। ওইসময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এতে করে বর্তমান সময়ে ইলিশের চাহিদা বেড়েছে কয়েকগুণ। সরবরাহের চেয়ে ক্রেতা বেশি হওয়ায় ইলিশের দাম চলতি মৌসুমে কমানোর আর সুযোগ নেই বলে জানান ব্যবসায়ীরা।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদ্দার বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে দাম আরো বাড়ার শঙ্কা রয়েছে। মাছের চাহিদা বেশি আর ভারতে রপ্তানি হবে এমন খবরে এমনটা হচ্ছে। এছাড়া এবার ইলিশের ভরা মৌসুমেও বড় ইলিশ মিলছে না। বিগত বছরগুলোতে এমন সময়ে এক কেজির উপরের ইলিশ পাওয়া যেত বেশি। এবার এক কেজির নিচে ইলিশ বেশি। আরেক দিকে চাহিদা বেশি হওয়ায় দাম উর্ধ্বগতি হচ্ছে।

বিজ্ঞাপন

জেলা মৎস্য বিভাগের দেয়া পরিসংখ্যানে দেখা গেছে গত বছর জুলাই-আগস্টে ৩ হাজার ৩শ ৩ মেট্টিক টন ইলিশ ধরা হয়েছে। এবার এই দুই মাসে ৩ হাজার ২শ ৩ মেট্টিক টন ইলিশ মিলেছে। ২০২৩-২০২৩ অর্থ বছরে চাঁদপুর অঞ্চলে ৩৫ হাজার মেট্টিক টন ইলিশ ধরা পড়ে জেলেদের জালে। তবে এমন পরিসংখ্যান মানতে নারাজ ব্যবসায়ী ও জেলেরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার