হাজীগঞ্জের শিশুর পানিতে ডুবে মৃত্যু

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪ | ৪:১৬
Link Copied Successfully!

রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে হাজীগঞ্জের শিশু মো. ইয়াছিন রহমান (৫) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মো. শাহাদাৎ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন রায়হান আহমেদ ও নাজমুস শাহাদাত।

 

জানা গেছে, সম্প্রতি শিশু ইয়াছিন পরিবারের সদস্যদের সাথে নানার বাড়ি রামগঞ্জে বেড়াতে যায়। এদিন সকালে শিশুটি নানার বাড়িতে খেলাধূলার এক ফাঁকে পরিবারের সবার অগোচরে পানিতে ডুবে মারা যায়। ধারণা করা হচ্ছে, খেলাধূলার ফাঁকে শিশুটি হাত ধোয়ার উদ্দেশ্যে পুকুরে গেলে অবসাধনতাবশত পুকুরে পড়ে যায় এবং সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। এ দিকে শিশু ইয়াছিন রহমানের অকাল মৃত্যুতে তার বাবা-মাসহ পরিবারের সদস্য, দাদা ও নানার বাড়ির লোকজন এবং নিজ এলাকায় ও নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির বাবা শাহাদাৎ হোসেনের বন্ধু শাহ্ লোকমান হোসেন ও রায়হান আহমেদসহ বন্ধুমহল শোক প্রকাশ করে সমবেদনা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার