ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪ | ৪:৪৮
Link Copied Successfully!

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এইরমধ্যে ভারতে পাড়ি জমিয়েছেন টাইগাররা। আগামী পরশু শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের স্কোয়াডে না থাকলেও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তামিম ইকবাল। ভারত-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে। তাই প্রথম ম্যাচ শুরুর দুদিন আগেই ভারতে গিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এসময় তার সঙ্গে একই বিমানে ছিলেন ভারত সিরিজে সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক। ক্রিকেটার নয় এবার তামিম ভারতে গেছেন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করতে।

ধারাভাষ্য করার ইচ্ছা নানা সময়ে জানাতে দেখা গেছে তামিম ইকবালকে। এর মাঝে বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয়েছে তামিমের। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে তামিম মাইক্রোফোন হাতে দেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন, দর্শকদের দিয়েছেন উন্মাদনা। এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম।

বিজ্ঞাপন

ফিটনেস ইস্যুতে আপাতত মাঠের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলের সাথে তামিম না থাকলেও গেছেন ভারত সফরে। আসন্ন সিরিজে ধারাভাষ্য দেবেন। এর আগে ধারাভাষ্য করলেও এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা