ফরিদগঞ্জে এ.আর.হাই স্কুলের দুই শিক্ষকের পদত্যাগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪ | ৩:৩৮
Link Copied Successfully!
 ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল এবং সহকারি শিক্ষিকা সুলতানা রাজিয়ার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয়ে ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা তাদের বলেন, একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্বেও রফিকুল আমিন কাজল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজিয়া সুলতানা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকার পদ বহন করেন। যা তাদের পেশাধারীত্ত্বের সাথে সাংঘর্ষিক। দলদাস এই দুই শিক্ষক ও তাদের সহযোগীরা মিলে প্রতিষ্ঠানকে একদিকে যেমন আওয়ামীলীগের অঘোষিত ইউনিটে পরিনত করেছে, অন্যদিকে এটিকে লুটপাট ও দুর্নীতির আখড়ার পরিণত করেছেন।
জুলাই আন্দোলনে অংশ না নিতে শিক্ষার্থীদের প্রতি চাপ প্রয়োগের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আমাদের এই প্রাণের বিদ্যাপীঠকে  দুর্নীতি, লুটপাট, দলবাজিসহ সামগ্রীক  বৈষম্যমুক্ত করতে ছাত্র সমাজ অগ্রনী ভুমিকা পালন করবে। সে ভূমিকা বাস্তবায়নে প্রথম ধাপ হিসেবে এই দুই শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
অবস্থা কর্মসূচিতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাওন পাঠান, আশিক মাহমুদ, কামরুল ইসলাম, জুম্মন পাঠান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ